বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে লঞ্চে নিহত নারী ঢাকার পল্লবী, ঘাতক আটক!

রিপোর্টারের নাম / ২৪৫ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল নদীবন্দরে পারাবত-১১ লঞ্চ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত জান্নাতুল ফেরদৌস লাভলী (২৯) তার বাবা আব্দুল লতিফ মিয়ার সঙ্গে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় থাকতেন। তিনি দুই ছেলের মা। তার স্বামী ওলিয়র রহমানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

 

 

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লঞ্চের কেবিনে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এ বিষয়ে কেউ কোনো বক্তব্য দেননি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সব বিষয়ে বিস্তারিত জানাবে পিআইবি।

 

 

মরদেহ উদ্ধারের ৩৫ ঘণ্টা পর নিহতের পরিচয় পাওয়া গেছে বলে জানান সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ঢাকা থেকে এসে মরদেহ শনাক্ত করে পুলিশের কাছ থেকে নিয়ে গেছেন নিহতের ভাই মোক্তার হোসেন।

 

 

হত্যাকারী পুরুষ লঞ্চের তৃতীয়তলার ৩৯১ নম্বর কেবিনটি ‘‌কামরুল ইসলাম’ নামে ভাড়া করেন। যা পুরোটাই ছিল সাজানো। পুলিশ জানিয়েছে, দীর্ঘ পরিকল্পনা এবং ঠাণ্ডা মাথায় পল্লবীকে খুন করেন ওই কথিত ‘কামরুল’।

 

ঢাকা থেকে বরিশাল নদীবন্দরে ভেড়ার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নৌ-পুলিশ ওই লঞ্চটি থেকে পল্লবীর মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর