শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নিউজ পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন

রিপোর্টারের নাম / ২৮৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

সরকারিভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফি ঘোষণা করেছে সরকার। নিবন্ধনের অনুমোদন তালিকায় নাম থাকা পোর্টালগুলোই এই ফি জমা দিতে পারবে। প্রতিটি পোর্টাল নিবন্ধনের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ফি জারি থাকবে।

রবিবার তথ্য মন্ত্রণালয় থেকে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন, স্থাপন ও পরিচালনার জন্য নিম্নবর্ণিত ফি নির্ধারণ করা হলো। নিবন্ধন ফি ১০ হাজার টাকা, প্রতিবছর নিবন্ধন নবায়ন ফি পাঁচ হাজার টাকা, এক মাসের মধ্যে পরিশোধ করলে সারচার্জ দুই হাজার টাকা ও এক মাসের মধ্যে পরিশোধ না করলে সারচার্জ পাঁচ হাজার টাকা।

গত ৩০ জুলাই প্রথম ধাপে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনকেও নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

প্রথম ধাপে ৩৪টি অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়ার পর পোর্টালের নিবন্ধন ও পরিচালনার জন্য ফি নির্ধারণ করে তা অর্থ বিভাগে পাঠায় তথ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করে।

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত, ২০২০) এর ২.১ এর এক অনুচ্ছেদ মোতাবেক কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য অধিদপ্তরকে নিবন্ধন দেওয়ার ক্ষমতা দেবে তথ্য মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর