বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠিতে পিতার বিরুদ্ধে মেয়ের ধর্ষণচেষ্টার অভিযোগ

রিপোর্টারের নাম / ২৬৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে মেয়েকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। আজ রোববার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মেয়েটির মা এ মামলা করেন।

 

 

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) চার সপ্তাহের মধ্যে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

 

মামলার বিবরণে জানা যায়, জেলার সদর উপজেলার মামুন হাওলাদারের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। স্বামী তাঁর দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন।

 

গত ২৭ আগস্ট রাতে বড় মেয়েকে (১২) ঘুমের মধ্যে ধর্ষণচেষ্টা করেন মামুন। পাশে ঘুমানো ছোট মেয়েটি ঘটনা দেখে চিৎকার করলে বড় মেয়ের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে বিষয়টি মেয়েটি তাঁর মাকে জানায়। মামুন কাউকে না বলার জন্য হুমকি দেয়।

 

এরপর রাতে তিনি ঘর থেকে স্ত্রীর বিদেশ থেকে চাকরির জমানো সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

 

 

বাদীর আইনজীবী বনি আমিন বাকলাই জানান, স্ত্রী ও তিন সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেন মামুন হাওলাদার। এ অবস্থায় সংসারের খরচ জোগাতে বিদেশ যান প্রথম স্ত্রী।

 

সন্তানরা বাবার কাছেই থাকত। করোনার মধ্যে বিদেশ থেকে দেশে আসেন প্রথম স্ত্রী। খবর পেয়ে মামুন তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্প্রতি তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাই প্রথম স্ত্রী ও সন্তানদের নিজের বাড়িতে নিয়ে যান মামুন।

 

স্ত্রী ও মেয়েদের রেখে বাবার বাড়িতে বেড়াতে গেলে মামুন তাঁর বড় মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর