বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নতুন বিধিমালা অনুসরণ করে নকশা অনুমোদন প্রদান কার্যক্রম শুরু

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও পরিকল্পিত নগরী গড়ার লক্ষ্যে গৃহীত সিদ্ধান্তের আলোকে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ অনুযায়ী দাখিলকৃত নকশা অনুমোদন প্রদান কার্যক্রম জোরেশোরে শুরু হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্ল্যান অনুমোদন কমিটির সর্বশেষ সভায় নতুন বিধিমালা অনুযায়ী নকশা অনুমোদন দেয়া হয়।

কমিটির সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের সচিব মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্রে জানা গেছে, ইতোপূর্বে অনুষ্ঠিত বিসিসির সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হয়, বরিশাল সিটি কর্পোরেশনে দাখিলকৃত সকল নকশা (প্ল্যান) ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ অনুযায়ী প্রস্তুত করে বরিশাল সিটি কর্পোরেশনে দাখিল করতে হবে। সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর নতুন বিধিমালা অনুসরণ করে অল্প সময়ের মধ্যেই মোট ৩০ টি আবেদন কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখায় জমা হয়।

প্ল্যান কমিটির সভায় আবেদনগুলো উপস্থাপিত হলে যাচাই-বাছাই শেষে ২৫ টি নকশা (প্ল্যান) অনুমোদন দেয়া হয়। বরিশাল সিটি কপোরেশনের প্ল্যান অনুমোদন কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নকশা (প্ল্যান) অনুমোদন দিয়ে আশা প্রকাশ করে বলা হয়, এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ছোট পরিসরের ইমারত নির্মাণের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে মাত্র ৩০ দিনের মধ্যে এবং বড় স্থাপনার ক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে নকশা (প্ল্যান) অনুমোদন দেয়া হবে।

এর ফলে নতুন বিধিমালা অনুসরণ করে নকশা (প্ল্যান) অনুমোদন নিতে গ্রাহকদের দীর্ঘসূত্রিতার অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর