বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গোপনে ভিডিও ধারণ : অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

অনলাইন রিপোর্ট :: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কীর্তনখোলা নদীর তীরে পরিবারসহ বেড়ানোর সময় গোপনে তাদের ভিডিও ধারণ করায় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও যুবলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাত ১টার দিকে কীর্তনখোলা নদীর তীর থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে পাপারাজ্জির এমন অভিযোগে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন। এরা হচ্ছেন: অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল খবর’-এর সম্পাদক মামুনুর রশীদ নোমানী, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন যুবলীগের কথিত সাংগঠনিক সম্পাদক কামরুল মৃধা ও তাদের সহযোগী লাবু গাজী।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, শনিবার রাতে মেয়র তার স্ত্রী সন্তানদের নিয়ে কীর্তনখোলা নদী তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বেড়াতে যান। এ সময় অভিযুক্তরা অনুমতি ছাড়াই অসৎ উদ্দেশ্যে গোপনে তাদের ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে মেয়রের লোকজন তাদের চ্যালেঞ্জ করলে ওই ৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের আটক করে থানায় সোপর্দ করে।

ওসি আরও জানান, ওই রাতে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর