বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বানারীপাড়ায় গৃহবধূকে গণধর্ষণ : অটো চালকসহ দুই ধর্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম / ২৪৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

বরিশালের বানারীপাড়ায় এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক অটোচালক কাওছার(৩০)) ও তার সহযোগী রাসেলকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ১২ সেপ্টম্বর শনিবার বিকালে পৌর শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে দুপুরে ধর্ষিতা ওই গৃহবধু (২০) ধর্ষণের ২৮ দিন পরে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ্আইনে থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে গত ১৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ঊপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের সাগর হাওলাদারের স্ত্রী তার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কাওছারের অটোবাইকে উঠলে কাওছার ও গাড়িতে থাকা তার সহযোগী রাসেল তাকে ভয়ভীতি দেখিয়ে আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

ওই গৃহবধু সেখান থেকে মাছ রং গ্রামে দেবরের বাসায় রাত্রী যাপন করে পরের দিন ১৬ আগস্ট বরিশাল থেকে লঞ্চে স্বামীর কাছে ঢাকায় চলে যান। এদিকে ধর্ষক ওই গৃহবধুর স্বামীর মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন করে তারা তার স্ত্রীকে ধর্ষণ করার বিষয়টি জানিয়ে দম্ভ প্রকাশ ও ভয়ভীতি প্রদর্শণ করে। ২৯ আগস্ট স্বামীসহ ওই গৃহবধু বানারীপাড়ায় ফিরে আসেন। তারা পৌর শহরের ৬ নং ওয়ার্ডে লাহারী বাড়ির ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিলেন। কিন্তু ধর্ষকরা ওই গৃহবধুর পিছনে লেগে থাকে।

সে বাসা থেকে বের হলে পথেঘাটে তাকে উত্যক্ত ও ভয়ভীতি দেখাতে থাকে। ফলে নিরুপায় হয়ে ওই গৃহবধু ১২ সেপ্টেম্বর দুপুরে দুই ধর্ষককে আসামীকে মামলা দায়ের করেন। এর পরপরই ওসি মোঃ হেলাল উদ্দিনের নিদের্শনায় বানারীপাড়া পৌর শহর থেকে কাওছার ও রাসেলকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর