রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে নদীর চরে অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ

রিপোর্টারের নাম / ৩৭৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৪ জুন, ২০১৯

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটা ও বাউফল থেকে অজ্ঞাত পরিচয় তিনজনের ভাসমান মরদেহ উদ্ধার করছে পুলিশ। গতকাল বুধবার রাতে কুয়াকাটার গঙ্গামতী পয়েন্টে সাগর থেকে ভেসে আশা অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের মরদেহ উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ। এরপর বৃহস্পতিবার বেলা ১১টায় বাউফলের বগা লঞ্চ ঘাটের দক্ষিণ পাশ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, বুধবার রাতে কুয়াকাটার গঙ্গামতী পয়েন্টে সাগর থেকে ভেসে আশা অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছরের মধ্যে হবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নৌ পুলিশ ফাঁড়িতে একটি জিডি করা হয়েছে।

এদিকে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত মরদেহ দুটির পরিচয় পাওয়া যায়নি। নিহত নারীর পেট গভীরভাবে কাটা রয়েছে এবং বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। আর পুরুষের মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় বয়স বোঝা যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর