শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ফেসবুকে আপত্তিকর ছবির জেরে ছাত্রীর আত্মহত্যা: সেই তরুণ গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ২০২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

সাতক্ষীরার তালায় কলেজ ছাত্রী বিউটি মণ্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্রচারণার মামলায় মৃত্যুঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মৃত্যুঞ্জয় রায় উপজেলার কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে।

মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে তালা থানায় আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্রচারণার অভিযোগে বিউটি মণ্ডলের বাবা নিতাই মণ্ডল বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং ৪, তারিখ-৯/৯/২০ ইং। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, মৃত্যুঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ছাত্রীর বাবা নিতাই মণ্ডলের অভিযোগ, তার মেয়ে বিউটির মুখমণ্ডলের সঙ্গে বিবস্ত্র এক মেয়ের ছবি জোড়া লাগিয়ে আপত্তিকর ছবি বানানো হয়। এরপর আপত্তিকর কথা লিখে ও তার মেয়ের মুঠোফোন নম্বর দিয়ে ছবিটি একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ৩ সেপ্টেম্বর একজন তাকে বিষয়টি জানান। ওই ব্যক্তি ফেসবুকে পোস্ট করা ছবির স্ক্রিনশটও তাকে পাঠান।

তিনি বলেন, তিনি ৭ সেপ্টেম্বর তালা থানায় বিস্তারিত জানিয়ে একটি লিখিত অভিযোগ দেন। এ ঘটনার সঙ্গে স্থানীয় কলাগাছী গ্রামের বাসিন্দা ও দোলুয়া শহীদ জিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মৃত্যুঞ্জয় রায় (২০) জড়িত বলে তিনি উল্লেখ করেন।

এই বাবার অভিযোগ, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মেয়ে লোকলজ্জার ভয়ে, অপমানে ও কষ্টে বুধবার দুপুর ১২টার দিকে আত্মহত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর