শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠিতে লাশকাটা ঘর থেকে যন্ত্রাংশ চুরি !

রিপোর্টারের নাম / ২৭৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

লাশকাটা ঘর। ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যায় না, সেই লাশকাটা ঘরেই যদি চুরির ঘটনা ঘটে, তবে তা সবাইকে অবাক করবে নিঃসন্দেহে। তবে এমন অবাক করা ঘটনাই ঘটেছে ঝালকাঠিতে। সদর হাসপাতালের লাশকাটা ঘরটি শহরতলীর ব্র্যাকমোড় এলাকায় অবস্থিত। সেখান থেকেই মর্গের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি ধরা পড়ে।

লাশকাটা ঘরের দায়িত্বরত পলক ডোম জানান, দেড়মাস পর শুক্রবার লাশকাটা ঘরে যান তিনি। সকালে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হয়। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুরি ও কুড়ালসহ সব সরঞ্জামই চুরি করে নিয়ে গেছে চোর।

এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুয়াল হাসান বলেন, লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকেন না। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও খেতে হচ্ছে হিমশিম। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর