শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বাউফলে পূর্ব বিরোধের জেরে চোখ উৎপাটন

রিপোর্টারের নাম / ৩৭১ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

পূর্ব বিরোধের জের ধরে মিন্টু মৃধা (৪০) নামের এক ব্যক্তির চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। এছাড়াও তার ডান চোয়াল, ডান হাত ও ডান পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। মিন্টু মৃধাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের উঁচু পুলের কাছে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের মিন্টু মৃধার সঙ্গে প্রতিপক্ষ মিজানুর রহমান মাতুব্বরের পাল্টাপাল্টি মামলা চলছে। সম্প্রতি মিন্টু মৃধা একটি মামলায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে মিন্টু মৃধা দ্বিপাশা উঁচু পুলের কাছে একটি দোকানে চা পান করছিলেন।

এসময় মিজানুর ও তার ভাই সোহেল মাতুব্বরের নেতৃত্বে ৫-৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায় দুর্বৃত্তরা মিন্টু মৃধার বাম চোখ খুঁচিয়ে তুলে ফেলে। ডান চোখটিও নষ্ট করার চেষ্টা করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মিন্টু মৃধার ডান চোয়াল জখম হয়। এছাড়াও তার ডান পা ও ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন,‘মিন্টু মৃধার বাম চোখটি উপড়ে ফেলা হয়েছে। এ ছাড়া তার অন্যান্য জখমও গুরুতর। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর