বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

২৪ ঘণ্টা পর উদ্ধার হলো ভোলার ইলিশায় ডুবে যাওয়া পন্টুন

রিপোর্টারের নাম / ২০০ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ঝড় ও জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া ভোলার ইলিশা লঞ্চ ঘাটের পন্টুনটি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উদ্ধার অভিযান সমাপ্ত করে উদ্ধারকৃত পন্টুনটি ট্রাকবোর্ডে নেয়ার কথা জানান উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল বাকী ও প্রকৌশলী সাইফুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে বিআইডবিøউটিএ’র উদ্ধারকারী জাহাজ নির্ভীক।
এদিকে ২৩ দিন পর ডুবে যাওয়া পন্টুন উদ্ধার করা হলেও ওই ঘাটে স্থাপনা করা হয়নি নতুন কোন পন্টুন। ফলে ভোলা-লক্ষীপুর ও ঢাকা রুটের লঞ্চ, ওয়াটারবাস, সি-ট্রাকসহ প্রায় ২০টি নৌ-যান চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে দেশের ২১ জেলার সঙ্গে যোগযোগে যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে গ্যাং ও জেটি সিস্টেমসহ আধুনিক পন্টুন দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বৈরী আবহাওয়া ও অতি জোয়ারে পন্টুনটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়। এতে করে এই ঘাট দিয়ে গত ২৩ দিন ধরে যাত্রী ওঠানামা বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর