মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম / ৩৩৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী নুশরাত জাহান নোহার লাশ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই ওই ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামের নারায়ণ বৈরাগীর কলেজ পড়ুয়া মেয়ে পুতুল বৈরাগী (১৮)’র ঝুলন্ত লাশ বৃহস্পতিবার সন্ধ্যার পরে উদ্ধার করেছেন এসআই সুশান্ত কুমার।

এসআই সুশান্ত কুমার জানান, ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পুতুল। তবে তাৎক্ষণিকভাবে পুতুলের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। পুতুল স্থানীয় বাগধা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

পুতুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে পুতুলের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে বাগধা দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুশরাত জাহান নোহাকে ওই স্কুলের শিক্ষক শিক্ষক সুমন পাইক কর্তৃক মারধরের ঘটনার পরে বুধবার দুপুরে নিজ ঘর থেকে নোহার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর