বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ডিবি’র অভিযানে হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম / ২১১ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল নগরীতে এক হাজার পিস ইয়াব ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৬টা থেকে তিন ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি’র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামিম এর নেতৃত্বে পরিদর্শক মো. আ. হালিম খান্দকার ও উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন এর টিম অভিযান পরিচালনা করেন।

এসময় নগরীর কোতয়ালী মডেল থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের পোর্ট রোড জনতা ব্যাংকের সামনে থেকে দু’জন এবং রূপাতলী ডোষ্ট পেট্রোল পাম্পের সামনে থেকে অপর তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন মাধবখালী ইউনিয়নের কালতলী গ্রামের মোস্তফা মৃধার ছেলে মো. মনির হোসেন মৃধা (২৫), একই গ্রামের শাহজাহান সিকদারের ছেলে মো. রিয়াজুল ইসলাম রাজিব (২২), পার্শ্ববর্তী পশ্চিম চৈতা গ্রামের আব্দুল হামেদ মৃধার ছেলে মো. জাহাঙ্গীর মৃধা (২৮), আশ্রাফ আলী হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪) ও বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের তালগাছিয়া গ্রামের আ. সালাম মৃধার ছেলে শাহাবুদ্দিন মৃধা সাজু (৩০)।

 

এই ঘটনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর