শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলার ইলিশায় বেড়িবাঁধ দখলমুক্তে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টারের নাম / ২৫১ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় যানজট নিরসন ও বেড়িবাঁধ দখলমুক্ত করতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে বেড়িবাঁধের শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় সহকারী কমিশনার আবু আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন ফারুক, ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও মিজানুর রহমান জানান, সকাল ৮টায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে ১১টায় শেষ হয়েছে। তিন ঘণ্টার এ অভিযানে ফেরিঘাট এবং বাঁধের উপরে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর