রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ১৭ প্রতারক আটক, ১১ জনের কারাদণ্ড

রিপোর্টারের নাম / ৩৪৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৪ জুন, ২০১৯

বরিশাল:: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে র‌্যাব-৮। তাদের প্রত্যেককে ৭দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে র‌্যাব-৮’র একটি দল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোগীর দালালী সহ প্রতারণার অভিযোগে ১৭ জনকে আটক করে। এরপর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল ক্যাম্পাসে বেশ কিছুদিন ধরে গোয়েন্দা নজরদারি করে আসছিলো র‌্যাব-৮। নিশ্চিত হবার পর আজ ঝটিকা অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহমেদ জানান, আটককৃতরা হাসপাতালের রোগী অন্যত্র বাগিয়ে নেওয়া সহ তাদের সাথে প্রতারণার কথা স্বীকার করেছে। এ কারণে তাদের ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে মেডিকেলের পরিচালক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দালাল চক্রের কারণে রোগীরা প্রতারিত হয়ে আসছিল। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে লিখিত জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ র‌্যাব অভিযান চালায় এবং আটক ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর