শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই

রিপোর্টারের নাম / ২৯৪ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই। আজ মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সর্বশেষ গত ৮ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বীর মাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত সপ্তাহে তাকে ভোলায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, ভোলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে সরকারের পক্ষ থেকে মোস্তফা কামালের মা মালেকা বেগমকে একটি বাড়ি দেয়া হয়। পাশাপাশি মৌটুপি গ্রামের নাম পরিবর্তন করে মোস্তফা কামাল নগর রাখা হয়েছে। দীর্ঘদিন বীর মাতা মালেকা বেগম তার বড় ছেলে ও নাতি নতনিদের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর