বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে দাফনের ৪ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

রিপোর্টারের নাম / ২২৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

বরিশালের মুলাদী উপজেলায় চার মাস পর কবর থেকে নূরজাহান বেগম (১২) নামে এক শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের একটি কবরস্থান থেকে শিশুটির মরদেহ তোলা হয়। নূরজাহান বেগম দড়িচর লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলাম শরীফের মেয়ে। তাকে ২ মে দাফন করা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, নজরুল ইসলাম শরীফের স্ত্রী অন্যত্র চলে যাওয়ায় মেয়ে নূরজাহান বেগম দাদি রহিমা বেগমের কাছে থেকে লেখাপড়া করত। ২ মে নূরজাহানের মৃত্যু হয়। এরপর তার দাদি তড়িঘড়ি করে মরদেহ দাফন করেন। মৃত্যুর ৭-৮ দিন পর মোবাইলে নজরুল ইসলাম শরীফকে মেয়ের মৃত্যুর সংবাদ দেন। এতে নজরুল ইসলামের সন্দেহ হলে তিনি বাড়ি আসেন এবং ১৫ জুলাই মেয়ে হত্যার অভিযোগ এনে পাশের বাড়ির হৃদয় ওরফে বাবুল সরদার, বেল্লাল সরদার ও জিয়াসমিন বেগমের বিরুদ্ধে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মুলাদী থানাকে মামলা নেয়ার নির্দেশ দেন।

মুলাদী থানা পুলিশের ওসি ফয়েজ উদ্দিন বলেন, আদালতের নির্দেশের প্রেক্ষিতে ২৯ জুলাই মামলাটি রেকর্ড করা হয়। এরপর পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল মর্গে পাঠান। মরদেহ উত্তোলনের সময় মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনুর জামান, মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ ও মুলাদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর