শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রকাশিত সংবাদের জের: চরফ্যাশনে দুই সাংবাদিককে হত্যার চেষ্টা

রিপোর্টারের নাম / ২৫১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

প্রকাশিত সংবাদের জের ধরে ভোলার চরফ্যাশনের কালিবাড়ী রোডে শুক্রবার রাত সাড়ে দশটায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুন ও দৈনিক প্রথম সকালের চরফ্যাশন প্রতিনিধি শাহ কামালকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানান, প্রকাশিত সংবাদের জের ধরে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, দক্ষিণ মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টু সহ ১০/১২ জন সন্ত্রাসী সাংবাদিক মামুন ও শাহ কামাল এর পথ গতিরোধ করে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। এসময় সহকর্মী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সহকর্মীরা সাংবাদিকদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন এবং চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়াকে অবহিত করেন। তিনি আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা কারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার দাবি জানান ভোলা জেলার সাংবাদিক বৃন্দ।

জানাযায়, কাজ না করে ভুয়া ভাউচার দিয়ে সরকারী টাকা আত্মসাত, নারী কেলেঙ্কারি, জাল সনদে চাকরি সহ ব্যাপক দুর্নীতি- অনিয়ম ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে হামলাকারী শিক্ষকদের বিরুদ্ধে। বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা এবং দক্ষিণ মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে জাল সনদে চাকরি করার বিষয়ে বিভাগীয় মামলা রয়েছে।

সম্প্রতি জাকিরের নারী কেলেঙ্কারি ও গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে ভুয়া ভাউচার দিয়ে সরকারী টাকা আত্মসাত সংক্রান্ত সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ার জের ধরে এ হামলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর