শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কলাপাড়ায় দু’পক্ষের সংর্ঘষে নারীসহ আহত ৬

রিপোর্টারের নাম / ৩০৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের সংর্ঘষে চারজন নারীসহ ছয়জন গুরুতর জখম হয়েছে। আহতরা হলো খোরশেদ আলম (৬৫) স্ত্রী রাড়িয়া বেগম (৪০) ও তাদের কন্যা ফাতেমা (১৬)। এছাড়া অপর পক্ষের আয়শা বেগম (৭০), মোশারেফ (৫০) ও হাসিনা (৩০) হাহত হয়।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। বুধবার শেষ বিকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

আহত খোরশেদ আলম ছেলে মোস্তফা বলেন, বাড়ির সীমানা নিয়ে একই এলাকার পার্শ্ববর্তী শাহীন খাঁ শহীদ খাঁ ও মোশারেফ এর সাথে বাকবিতন্ডার এক পর্যায় হামলার ঘটনা ঘটে। এতে তারা আহত হয়। ঘটনার দিন সন্ধ্যার দিকে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

কলাপড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। আভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর