শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নতুন ৪ মেরিন একাডেমিতে কমান্ড্যান্ট নিয়োগ

রিপোর্টারের নাম / ২৭৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নবনির্মিত চারটি মেরিন একাডেমির জন্য চারজন কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নিয়োগ দেয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল মেরিন একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান এবং রংপুর মেরিন একাডেমিতে ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট নিয়োগ পেয়েছেন।

এছাড়া সিলেট মেরিন একাডেমিতে কমান্ড্যান্ট হলেন বাংলাদেশ মেরিন একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম ও পাবনা মেরিন একাডেমিতে কমান্ড্যান্ট হলেন ঊর্ধ্বতন নৌ-প্রশিক্ষক ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলাম। আগামি ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

নতুন চারটি মেরিন একাডেমি (বরিশাল, রংপুর , সিলেট ও পাবনা) নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫২১ কোটি ৪৬ লাখ টাকা। ২০১৫ সালে মেরিন একাডেমির নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে চারটি একাডেমিতে ৫০ জন করে ২০০ জনের একাডেমিক কার্যক্রম (২০১৯-২০ বছর) শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর