শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার, নারীসহ ৫ অপহরণকারী গ্রেফতার

রিপোর্টারের নাম / ২১৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

মুক্তিপণের দাবিতে রাজধানী থেকে অপহরণের তিনদিন পর বৃহস্পতিবার দুই ব্যবসায়ীকে গাজীপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। এ সময় নারীসহ অপহরণকারী পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, নেশাজাতীয় দ্রব্য ও মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের নিজাম (৩৪), মানিকগঞ্জের জনি মিয়া (২১), ময়মনসিংহের তুষার চন্দ্র বর্মণ (২১), সিরাজগঞ্জের মাহমুদ আলম (২১) ও গাজীপুরের মলিনা আক্তার সিমু (২৭)। তারা সবাই গাজীপুরের সদর থানা এলাকায় বসবাস করেন।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, শরীয়তপুরের সজল সরকার ও ঢাকার বাড্ডা থানা এলাকার ডালিম বাড্ডা এলাকায় থেকে মাছের ব্যবসা করেন। ৩১ আগস্ট সন্ধ্যায় বাড্ডা বাসস্ট্যান্ড থেকে তাদের অপহরণ করা হয়। পরে খুন করে লাশ গুমের হুমকি দিয়ে অপহৃতদের পরিবারের কাছে মোবাইল ফোনের পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেন অপহরণকারীরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অপহৃতদের সন্ধান না পেয়ে বাড্ডা থানায় অভিযোগ করে ভুক্তভোগীদের পরিবার। এরপর অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর