বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিষ প্রয়োগে খামারের ১১০টি হাঁস নিধন

রিপোর্টারের নাম / ২০৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

শামীম আহমেদ ॥ পূর্ব শত্রুতার জেরধরে এক খামারির হাঁসের খামারে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা বিষ প্রয়োগ করায় ১১০টি হাঁস মারা গেছে।

 

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা গ্রামের।

 

ওই গ্রামের মৃত রবীন্দ্রনাথ অধিকারীর পুত্র রনজিত অধিকারী জানান, ধারদেনা করে নিজের মাছের ঘেরের সাথে তিনি হাঁসের খামার গড়ে তোলেন।

 

অন্যান্যদিনের মতো মঙ্গলবার সকালে খামারের হাঁসগুলোকে খাবার দিয়ে সে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় খামারে গিয়ে ১১০টি হাঁস মৃত অবস্থায় দেখেন।

 

রনজিত অভিযোগ করেন, পূর্ব শত্র“তার জেরধরে প্রতিপক্ষের লোকজনে তার খামারের হাঁসের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে, ফলে সেই খাবার খেয়ে হাঁসগুলো মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর