শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

৪০ বছরের সর্বনিম্ন জিডিপি ভারতের!

রিপোর্টারের নাম / ৩২৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

মহামারি করোনায় ৪০ বছরের মধ্যে শূন্যের নিচে নামলো ভারতের জিডিপি প্রবৃদ্ধি। দেশটি বলছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ কমেছে। যা ১৯৮০ সালের পর ভারতের অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কা।

সোমবার ভারতের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (এনওএস) প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, করোনার ধাক্কায় প্রথম প্রান্তিকে ভোক্তা ব্যয় গত বছরের এপ্রিল-জুন সময়ের চেয়ে ৩১ দশমিক ২ শতাংশ কমেছে। এ ছাড়া এই সময়ে ম্যানুফ্যাকচারিং খাত ৩৯ দশমিক তিন শতাংশ; নির্মাণ খাত ৫০ দশমিক তিন শতাংশ;বাণিজ্য খাত ৪৭ শতাংশ সংকুচিত হয়েছে।

বিনিয়োগ কমেছে ৪৭ শতাংশ। তবে গত বছরের তুলনায় কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। অর্থনীতির মূল খাতগুলোত যখন নেতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত, তখন ১৬ শতাংশ বেড়েছে সরকারি ব্যয়।

করোনা সংক্রমণ রোধে কারণে গেল ২৫ মার্চ থেকে টানা ৬৮ দিন লগডাউনে থাকে ভারত। এই সময়ে অটোমোবাইল, উৎপাদন, সেবাখাত থেকে শুরু করে অর্থনীতির প্রায় সব খাতেই ঘনিয়ে আসে অশনি সংকেত।যার প্রভাব পড়েছে জিডিপিতে। ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে ইতোমধ্যে ২০ লাখ কোটি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মোদি সরকার। যা ভারতের জিডিপির ১০ শতাংশ। ভারতে বর্তমানে ৩৬ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬৪,৫০০ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর