শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ২৮২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

পটুয়াখালীতে পূর্বা দত্ত (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে জেলা শহরের নতুন বাজার এলাকায় ওই কিশোরীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্বা স্থানীয় বাসিন্দা মান্না দত্তের মেয়ে। সে শহরের শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বার বাবা-মা স্থানীয় ক্লিনিকে চাকরি করেন। প্রতিদিনের মতো শনিবার ক্লিনিকে চলে যার তারা। বাসায় তখন পূর্বা ও তার চারি ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ পূর্বাদের ঘর থেকে কান্নাকাটি ও চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। পরে পূর্বাকে ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দেয়া দেখতে পান তারা। পরিবারের সদস্যরা এসে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা শ্রী মোহন্ত জানান, পাঁচ দিন আগে পূর্বার জন্মদিন গেল। কত আনন্দে ছিল মেয়েটি। কীভাবে কী হলো!

সমির নামের আরেক বাসিন্দা বলেন, বাচ্চা একটি মেয়ে। এ সময় কী এমন হলো যে তার আত্মহত্যা করা লাগলো। এ রকম মৃত্যু মেনে নেয়া যায় না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর