শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিমালা চূড়ান্ত, সিদ্ধান্ত বৃহস্পতিবারের মধ্যে

রিপোর্টারের নাম / ২৬০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবারের (২৭ আগস্ট) মধ্যে এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া, এ বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।  স্ব স্ব স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

চলতি বছরের পহেলা এপ্রিল থেকে সারা দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা। অংশ নেয়ার কথা প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর। এদিকে আগামী পহেলা নভেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা। যেখানে প্রায় ২৭ লাখ পরীক্ষার্থী অংশ নেবে। কিন্তু করোনা মহামারিতে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সব পরীক্ষার সময়সূচী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, দু সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২৫ আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর