শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আম্পানের সময়ের চেয়েও বেশি উচ্চতায় জোয়ার চলছে

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

দেশের বিভিন্ন স্থানে বাঁধ ভাঙছে স্বীকার করে পানি সম্পদ উপমন্ত্রী জানিয়েছেন আগামী দুই তিন বছরের মধ্যে নির্মাণ করা হবে স্থায়ী নদী রক্ষা বাঁধ। তবে বিশেজ্ঞরা বলছেন, শুধু বাঁধ নির্মাণ নয় প্রয়োজন সঠিক রক্ষণাবেক্ষণ।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির উন্নতি হবে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, লঘু নিম্নচাপ ও অমাবস্যার কারণে এক থেকে দুই ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হচ্ছে উপকূলীয় এলাকা। এসব এলাকায় প্রবাহিত পানির পরিমাণ ঘূর্ণিঝড় আম্পানের সময়ের চাইতেও বেশি বলে জানা গেছে।

বর্ষা এলেই উজানের ঢল ও নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়। বাঁধ ভেঙ্গে প্লাবিত হয় উপকূলবর্তী জেলাগুলো। ভেসে যায় ফসলি জমি। এদিকে, বন্য পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে মধ্য বঙ্গোপসাগরে লঘু নিম্নচাপ ও অম্যাবসার কারণে ঘূর্ণিঝড় আম্পানের চেয়েও বেশি উচ্চতায় জোয়ার হওয়ায় লোকালয়ে পানি ঢুকেছে।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের সব বাঁধের মেরামত কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম।

প্রতিমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‘অনেকগুলো বাঁধ আছে অনেক আগের। কোনোটা ৫০-৬০ বছর আগের, কোনোটা ২৫-৩০ বছর আগের। পর্যায়ক্রমে সবগুলো বাঁধকে উঁচু প্রশস্ত করার দরকার। মেরামত কাজটা আরো করা দরকার। এছাড়া বাঁধকে দেখাশোনা রক্ষণাবেক্ষণ করতে জনবল নিয়োগ করেছি।’

একইসঙ্গে বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে অস্থায়ী বাঁধ নির্মাণ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর