বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে জেলা ও উপজেলা প্রশাসনের শোক প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনে সহযোগিতা

রিপোর্টারের নাম / ৩১৮ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

মোঃ শাহাজাদা হিরা:: গত ১৯ আগস্ট বুধবার মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মাইদুল মুন্সির শিশুপুত্র ফারহান (৫) এবং একই দিনে সদর ইউনিয়নের ধূলিয়া মধ্যচর এলাকার মনির মাতুব্বর এর শিশুকন্যা আসফিয়া (৬)
অবুঝ বাচ্চা দু’টি পানিতে ডুবে অকাল মৃত্যুতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে শোক প্রকাশ করার পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান এর নির্দেশে উপজেলা প্রশাসন মেহেন্দিগঞ্জ এর পক্ষ থেকে তাদের উভয়ের পরিবারকে দাফন কাফনের জন্য সহযোগিতা প্রদান করা হয়। মাইদুল মুন্সির শিশুপুত্র ফারহান নানা বাড়ি উলানিয়া উত্তর ইউনিয়নের কালিতলা এলাকায় বেড়াতে গিয়ে বুধবার পানিতে ডুবে নিহত হয়। 

একই দিনে মনির মাতুব্বর এর শিশুকন্যা আসফিয়া নিজ বাড়িতে পানিতে ডুবে নিহত হয়। অবুঝ বাচ্চা দু’টির অকাল মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবার দু’টির খোঁজ খবর নেওয়া হয় আজ ২০ আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসক বরিশাল এর নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ পিজুস চন্দ্র দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম ভুলু ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে সদস্যদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের পরিবারের হাতে দাফন কাফনের জন্য পরিবার প্রতি ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং অভিভাবকদের বাচ্চাদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে আরও যত্নবান হওয়ার পরামর্শ দেয়া হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর