শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অক্সিজেন সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত দুই ছাত্রলীগ নেতা

রিপোর্টারের নাম / ২১৫ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ও ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স। বর্তমানে তারা আইসোলেশনে।

বুধবার (১৯ আগস্ট) সাদ বিন কাদের চৌধুরী এবং সোমবার (১৭ আগস্ট) সবুর খান কলিন্স করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা দুজনেই তাদের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন।

গত ২৫ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়। তারপর তারা ক্রমান্বয়ে চট্টগ্রাম, ময়মনসিংহে এই সেবা চালু করে।

সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘আমি গতকাল করোনা টেস্ট করানোর জন্য নমুনা দিলে আজ আমার করোনা পজিটিভ ফলাফল আসে। বর্তমানে আমরা দুজনই আইসোলেশনে আছি। এছাড়া আমার পরিবারের প্রায় সব সদস্যের মধ্যেই করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। তবে আমরা আমাদের এই সেবা অব্যাহত রাখছি এবং সামনেও এটা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৫ জুন থেকে এখন পর্যন্ত সারাদেশে ৭৯১ জন মুমূর্ষু রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর