বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে অভিযানে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাস্ক না পড়া এবং মিথ্যা তথ্য দেয়ার অপরাধে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ৮০০ টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ২৪১ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ১৯ আগস্ট বুধবার সকালে বরিশাল মহানগরীর সাগরদী, বাংলাবাজার ও সদর রোড এলাকায় মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পড়া উদ্বুদ্ধকরণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নগরীর বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে জনসাধারণকে নিয়মিত মাস্ক পড়তে ও মাস্ক পড়াকে অভ্যাসে পরিণত করতে সচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করেন সিকিউরিটি ম্যাজিস্ট্রেট। এসময় বেশ কয়েকজন পথচারীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক না পড়ে অবহেলাজনিত কার্যক্রমের দ্বারা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করার জন্য সাগরদী, বাংলাবাজার ও সদররোড এলাকার ৯ জন পথচারীকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ২০০ টাকা করে মোট ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর একটি অভিযানে সাগরদী এলাকার কুদ্দুছ বেকারি লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য প্রদর্শন করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় খাদ্যমান ও লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য প্রদর্শন করার অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর