শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

রিপোর্টারের নাম / ২৭০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বরিশাল রেঞ্জের জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।

সোমবার(১৮আগষ্ট) সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম মহোদয় এর সভাপতিত্বে রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় তিনি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

উক্ত সভায় বরিশাল রেঞ্জের জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম সহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

এছাড়াও ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও ভোলা জেলা গোয়েন্দা শাখার এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ,বরিশাল রেঞ্জের ৬ জেলার পুলিশ সুপার সহ রেঞ্জ অফিসের উর্ধবতন কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর