বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শেখ রাসেল পুর্নবাসন কেন্দ্রের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৮৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে শেখ রাসেল পুর্নবাসন কেন্দ্রের ও সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে আজ ১৫ আগস্ট শনিবার বিকাল ৪ টার দিকে রুপাতলী শেখ রাসেল পুর্নবাসন কেন্দ্রে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, মোঃ সহিদুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রে বাসুদেব দেবনাথ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী এবং শিশু পরিবারের শিশুরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে ১৫ আগস্টে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রে একটি বৃক্ষ রোপণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর