বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে স্কুল ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলার আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম / ২১২ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বারপাইকা গ্রামের জহির শাহ’র মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মহিমা আক্তার(১৪)কে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের আক্কেল সরদারের বখাটে ছেলে জিহাদ সরদার। জিহাদকে এই কাজে সহযোগীতা করত তার দুই বন্ধু। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই স্কুল ছাত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরণের অশ্লীল কথাবার্তা বলতো জিহাদ সরদার।

 

এ কারনে অভিমান করে স্কুলছাত্রী চলতি বছরের ৭জুলাই আত্মহত্যা করে। এই আত্মহত্যার প্ররোচনা করার অভিযোগে স্কুল ছাত্রীর মা সাবিনা বেগম বাদী হয়ে থানায় মঙ্গলবার বিকেলে মামলা দায়ের করেন, যার নং-৮(১১-৮-২০২০)। ওই মামলার প্রধান আসামী উপজেলার বারপাইকা গ্রামের আক্কেল সরদারের ছেলে জিহাদ সরদারকে মঙ্গলবার রাতেই এসআই শাহজাহান গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত আসামীকে বুধবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর