বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে থ্যালাসিমিয়ায় আক্রান্ত শিশু মোঃ আব্দুল্লাহকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম / ১৯৭ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

মোঃ শাহাজাদা হিরা:: আজ ১২ আগস্ট বুধবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয় কাঠী ইউনিয়নের হতদরিদ্র দিনমজুর খলিল খা এর শিশু ছেলে মোঃ আব্দুল্লাহ। সে দীর্ঘদিন যাবৎ থ্যালাসিমিয়া আক্রান্তের পাশাপাশি লিভার ও কিডনি সমস্যায় ভুগছেন। আজ আব্দুল্লাহ চিকিৎসার জন্য জেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে আব্দুল্লাহ চিকিৎসার জন্য তার মায়ের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার রায়, উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ। থ্যালাসিমিয়া আক্রান্তের পাশাপাশি লিভার ও কিডনি সমস্যায় ভুগতে থাকা শিশুর জন্য কিছুদিন পূর্বে সহযোগিতা চেয়ে মিজানুর রহমান মিজান নামের এক ব্যক্তি তার ফেইসবুকে স্ট্যাটাস দেয়। ফেইসবুক স্ট্যাটাসটি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল সমাজসেবার মাধ্যমে ১০ হাজার টাকার ঔষধ দিয়ে সহযোগিতা করা হয় আজ তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক বরিশাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর