বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে ০৩জনকে জেল জরিমানা

রিপোর্টারের নাম / ২০৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১২ আগস্ট, ২০২০

মোঃ শাহাজাদা হিরা:: জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ১২ আগস্ট বুধবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী গ্রামে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান।অভিযান চালিয়ে অবৈধভাবে নদী থেক বালু উত্তোলন করার অপরাধে ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর মোঃ মেহেদী হাসান। 

বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে (আত্মঘাতি) ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে সদর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব একটি টিম। এসময় হাতেনাতে মিজানুর রহমান, মনির হোসেন, হাসান নামের ৩ জনকে নৌ পুলিশের সহযোগিতায় আটক করা হয়। আটককৃত শ্রমিক মিজানুর রহমান, মনির হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ম্যানেজার হাসান কে একই আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশের একটি টিম। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর