মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে নাজিরপুরে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে ৩জনকে পিটিয়ে আহত

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১০ আগস্ট, ২০২০

পিরোজপুরের নাজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রঞ্জন হালদার (৫৫) তার স্ত্রী শিখা রানী মিস্ত্রী (৪৬) ও পুত্র শিশির হালদার (১৮) কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতদের প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শিশির ও তার মা শিখাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত কাল ৯ আগস্ট সকালে উপজেলা শাঁখারীকাঠী ইউনিয়নের ষ্ট্যান্ড সংলগ্ন বকুলতলা এলাকায়। স্থাণীয় প্রত্যক্ষদর্শী কবিতা রানী হালদার জনান, ওই দিন সকালে স্থাণীয় রঞ্জন হালদারের সাথে একই বাড়ির দীপক হালদারের পুত্র দুলাল হালদারের গরুর গোবর ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দীপক হালদার ও তার পুত্র দুলাল হালদার, রঞ্জন হালদারকে পিটিয়ে আহত করে।

এ সময় তার ছেলে শিশির ও স্ত্রী শিখা ওই মার-ধরের ঘটনায় বাধা দিতে আসলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত দিপক হালদার জানান, খালের ঘাটে গরুর গোবর ফেল নোর প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। তাদের লোকজনের ঠেলা-ঠেলিতে তারা আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শুভ ওঝা জানান, গুরুতর আহত শিশির ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর