সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

স্বাস্থ্যখাতের দুর্নীতি দূর করতে কঠোর পদক্ষেপ সরকারের : হানিফ

রিপোর্টারের নাম / ২২৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৯ আগস্ট, ২০২০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতের অনিয়ম, দুর্নীতি দূর করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ রবিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল উদ্ধোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার বিষয়টি একদিনের নয়। তবে শেখ হাসিনার সরকার স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে বিএনপি সে অভিযানের বিরুদ্ধে কথা বলে প্রকারন্তরে এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।’

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার তদন্ত চলছে। ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান করবে সরকার।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের ব্যাপারে হানিফের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হলো, প্রতিবেশীসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

এ সময় কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ কা ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৪ আসনের সাংসদ সেলিম আলতাব জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন উপস্থিত ছিলেন। এর আগে তিনি ফিতা কেটে বঙ্গবন্ধু মুর‌্যাল উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর