বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল উজিরপুরে এ্যাসিলান্ডের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন কিশোরী

রিপোর্টারের নাম / ২৩৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

বরিশালের উজিরপুরে সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন কিশোরী। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেন বর। কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে এ্যাসিলান্ড। ৬ আগষ্ট দুপুরে উপজেলার উত্তর ধামুরা গ্রামের মুনসুর কবিরাজের মেয়ে (১৬) কে ধুমধাম করে বিয়ের আয়োজন করে।

 

খাওয়া দাওয়ার শেষ মুহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টায় উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী নেতৃত্বে মডেল থানার এ,এস,আই মোশারেফ হোসেন সহ পুলিশ সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে খাবার-দাবার ফেলে বরপক্ষ দ্রুত পালিয়ে যায়।

 

এ সময় বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতা মুনসুর কবিরাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে রবপক্ষের কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর