বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে অনুমোদনহীন নকল কসমেটিকস বিক্রয় করার অপরাধে ০১টি দোকান কে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ২৩৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

বরিশাল মহানগরীর চকেরপুল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় এসময় অনুমোদনহীন নকল কসমেটিকস বিক্রয় করার অপরাধে একটি দোকান কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ ৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও র‌্যাব-৮ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান অভিযান পরিচালনা করেন। 

অভিযানকালে দেখা যায়, নগরীর নিউ হরে কৃষ্ণ কসমেটিকস নামক একটি দোকানে অনুমোদনহীন বিভিন্ন প্রসাধনী পণ্যদ্রব্যের নকল লেভেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি সঠিকভাবে প্যাকেটজাত না করা, পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার কার্যক্রমও পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি। সার্বিক বিবেচনায় নিউ হরে কৃষ্ণ কসমেটিকস শপ-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আর জব্দ কৃত কসমেটিকস আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার বিএসটিআই, বরিশাল এর ফিল্ড অফিসার নিখিল রায়। আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র‍্যাব-৮ এর এএসপি আদনান মুস্তাফিজসহ তার একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর