বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ফুটবল খেলাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে যখম

রিপোর্টারের নাম / ২২৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় ২জনকে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জাগুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এলাকা ভিত্তিক দল গঠন করে একটি প্রিতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

 

 

ফুটবল খেলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হলে খেলার মধ্যে রেফারির সিদ্ধান্তের বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। পরে খেলা শেষে সন্ধ্যার পরে উভয় পক্ষের মধ্যে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

 

এ সময় ২নং ওয়ার্ডের মান্নাফ চাপরাসীর ছেলে শাহ কামাল (৩৫)এর নেতৃত্বে একই এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৪৫) তার ছেলে রেজভী (২৭) এবং সবুজ (২১)কে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে। পরে স্থানীয়রা আহতদের উ্দ্ধার করে শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় শাহ কামালের সাথে আরো অংশগ্রহন করে,আজাহার ফকিরের ছেলে মিরাজ ফকির (২২),মুজাহার ফকিরের ছেলে মাসুদ ফকির (২২)ও সজল ফকির(২৩) ইউনুস হাওলাদারের ছেলে কামরুল (২২) এবং দেলোয়ার চাপরাসীর ছেলে সাব্বির (২২) সহ আরো অজ্ঞাত কয়েকজন ব্যাক্তি।

 

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বলেন,মারামারির ঘটনার বিষয়ে এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি । যদি কেউ এ সম্পর্কিত কোনো অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই হামলাকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর