বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন’র কর্মসূচি

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসন এবং বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক বরিশাল এস,এম,অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম,বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল,প্রশান্ত কুমার দাস সহ খেলোয়াড় ও সংগঠকবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সকাল ১১ টার দিকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জুম কনফারেন্স অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক বরিশাল।

দুপুর ১২ টায় দিকে জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ৪৫ জন অসচ্ছল ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠকদের মাঝে ৭ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস,এম,অজিয়র রহমান।

বিকেল ৩ টায় শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় রেকর্ড রুম চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক বরিশাল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম,যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শোয়েব ফারুক,রেকর্ড রুম সহকারী কমিশনার মোঃ জিয়াউর রহমান,জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হুসাইন আহমাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর