বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে স্ট্যাটাস দেখে থ্যালাসিমিয়ায় আক্রান্ত শিশুর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম / ২১৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

মানুষ মানুষের জন্য একটু কি সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও মানুষ। থ্যালাসিমিয়া আক্রান্তের পাশাপাশি লিভার ও কিডনি সমস্যায় ভুগতে থাকা শিশুর জন্য সহযোগিতা চেয়ে মিজানুর রহমান মিজান নামের এক ব্যক্তি তার ফেইসবুকে স্ট্যাটাস দেয়। ফেইসবুক স্ট্যাটাসটি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল সমাজসেবার মাধ্যমে ১০ হাজার টাকার ঔষধ দিয়ে সহযোগিতা করেন। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয় কাঠী ইউনিয়নের হতদরিদ্র দিনমজুর খলিল খা এর শিশু ছেলে মোঃ আব্দুল্লাহ। সে দীর্ঘদিন যাবৎ থ্যালাসিমিয়া আক্রান্তের পাশাপাশি লিভার ও কিডনি সমস্যায় ভুগছেন। আব্দুল্লাহ চিকিৎসার জন্য তার বাবা খলিল খার যে সামর্থ ছিল তা চিকিৎসায় শেষ। এখন তার পক্ষে আব্দুল্লাহ চিকিৎসা করানো সম্ভব নায়। আঃ খলিল তার সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানায়। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এমন স্ট্যাটাসের পেক্ষিতে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় শিশুটিকে চিকিৎসকের পরামর্শ নিয়ে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবার মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ সরববাহ করার জন্য বলা হয়৷ আজ ৫ আগস্ট বুধবার বিকেলে উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার এবং বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এর সহযোগিতায় শিশুটির জন্য ১০ হাজার টাকার প্রয়োজনীয় ঔষধ পৌছে দেওয়া হয়। জেলা প্রশাসক বরিশাল বলেন, শিশুটির চিকিৎসার জন্য সমাজসেবা অধিদফতর হতে জটিল রোগের চিকিৎসার অনুকূলে শিশুটির জন্য পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে৷ এসময় তিনি শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। শিশুটির পিতা আঃ খলিল এর বিকাশ নম্বর ০১৭৭৭০২১০০৫ (বিকাশ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর