রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিভাগীয় শহরগুলোতে হচ্ছে পুলিশের স্কুল-কলেজ

রিপোর্টারের নাম / ৩০৮ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ (আইজিপি) দেশের আটটি বিভাগীয় শহরে আটটি স্কুল ও কলেজ (আবাসিক/অনাবাসিক) প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে প্রতিটি বিভাগের পুলিশ কর্মকর্তাদের মতামত নেয়া হবে।

বুধবার সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্য আলোচক ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) এস এম রুহুল আমিন।

পুলিশ সদরদফতরের এডুকেশন শাখা আয়োজিত অনুষ্ঠানে ডিএমপির কনস্টেবল থেকে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠায় তাদের মতামত ব্যক্ত করেন।

এতে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (ওয়েল ফেয়ার) মো. বশির উদ্দিন আহমেদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএমসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর