বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফরাজী ও আবদুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টারের নাম / ২৬০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩ আগস্ট, ২০২০

১৯৭১ সালে নিজের জীবন বাজি রেখে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে বাংলার বীর সেনারা আজ বরিশালে দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজ ২ আগস্ট রবিবার দুপুর দেড়টার দিকে বরিশাল মহানগরীর চাঁদমারী মসজিদ সংলগ্ন চত্বরে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফরাজীর জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনে সালাম প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন এর পক্ষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আলী সুজা। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ. এম. জি কবির ভুলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এদিকে একইদিনে বিকেল ৫ টায় বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড রুপাতলী এলাকার প্যাদা বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধার জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনে সালাম প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন এর পক্ষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আতাউর রাব্বী। তার নামাজের জানাজায় উপস্থিত ছিলেন সাংগঠনিক কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ. এম. জি কবির ভুলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম রাষ্ট্রীয় সালাম ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। উল্লেখ্য, তাঁরা দুজনেই বার্ধক্যজনিত কারণে আজ ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর