বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

শেখ হাসিনাকে মোদির ঈদ শুভেচ্ছা

রিপোর্টারের নাম / ২৯১ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১ আগস্ট, ২০২০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি ঈদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয় বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বার্তায় মোদি বলেন, ‘করোনা মহামারির বিরুদ্ধে আমাদের দুই দেশেরই চলমান লড়াইতে আপনাদের সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা।’

লিখিত শুভেচ্ছা বার্তায় মোদি আরও বলেন, ঈদুল আজহা উৎসব ভারতের বিভিন্ন এলাকাতেও উদযাপিত হয়। এটি মনে করিয়ে দেয় আমাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগের কথা। আশা করি এ উৎসব দুই দেশের মধ্যে শান্তির চেতনা ও আমাদের সংশ্লিষ্ট সমাজে সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নতি ঘটাবে।

নরেন্দ্র মোদি আরও লিখেছেন, এই শুভ উপলক্ষে আমি আপনার ও আমার সব বাংলাদেশি ভাই ও বোনের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর