বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট পরিচালনা করুন: বিএমপি কমিশনার

রিপোর্টারের নাম / ২৫৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্বে খুঁটিতে পশু বেঁধে পশুরহাট পরিচালনা করুন।

তিনি বলেন, ক্রেতা-বিক্রেতা উভয়কেই স্বাস্থ্যবিধি পালন ও মাস্ক ব্যবহার করতে হবে।

এছাড়া পশুরহাটে অবশ্যই হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বরিশাল কাউনিয়া বটতলা পশুরহাট পরিদর্শনকালে শাহাবুদ্দিন খান এ কথা বলেন।

বিএমপি কমিশনার বলেন, মহামারি করোনা দুর্যোগ প্রতিরোধ করার জন্য এ বছর ঘনবসতিপূর্ণ এলাকায় কোরবানির পশুরহাট বসতে দেওয়া হয়নি। পশুরহাটে গরু বা ছাগলের দুই সারির মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য নির্দেশনা দেন যাতে মানুষের চলাচলে নিরাপদ দূরত্ব বজায় থাকে।

শাহাবুদ্দিন খান প্রতিটি হাটে পুলিশ বক্স, সিসি ক্যামেরা নিশ্চতকরাসহ মাইকিংয়ের ব্যবস্থা করে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রচারণা ব্যবস্থার জন্য গুরুত্বারোপ করেন। এছাড়া পশুরহাটে কোনো প্রকার চাঁদাবাজি যাতে না থাকে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন।

ক্রেতা-বিক্রেতা হাটে এসে কোনো প্রকার প্রতারণা বা সমস্যার সম্মুখীন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরাসরি জানাতে তিনি অনুরোধ জানান।

এসময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার উত্তর মো. খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকারিয়া রহমান, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল হালিম, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার উত্তর এ এফ এম ফায়েজুর রহমান, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. লোকমান হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর