বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে অসচ্ছল অসমর্থ ও দুস্থ ক্রীড়াবিদের মাসিক ভাতার অনুদানের চেক বিতরণ

রিপোর্টারের নাম / ২৪৩ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৯ জুলাই, ২০২০

মোঃ শাহাজাদা হিরা:: করোনা ভাইরাস পরিস্থিতিতে অসচ্ছল অসমর্থ ও দুস্থ ক্রীড়াবিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এর লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত অসচ্ছল অসমর্থ ও দুস্থ ক্রীড়াবিদের মাসিক ভাতার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ২৮ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় তার অফিস কক্ষে বরিশাল জেলার অসচ্ছল অসমর্থ ও দুস্থ ক্রীড়াবিদের মাসিক ভাতার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হুসাইন আহমাদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি শিক্ষা মোঃ নাজমূল হুদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।করোনা ভাইরাস পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে বরিশাল জেলার ১১ জন অসচ্ছল অসমর্থ ও দুস্থ ক্রীড়াবিদের প্রত্যেককে মাসিক ২ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকার মোট ২ লক্ষ ৬৪ হাজার টাকার ভাতার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ অনলাইনের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক একাউন্টে টাকা পৌছে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর