বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে সদর উপজেলা এ্যাসিল্যান্ডের নেতৃত্বে ০২টি অবৈধ ড্রেজার ধ্বংস

রিপোর্টারের নাম / ১৮২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৯ জুলাই, ২০২০

মোঃ শাহাজাদা হিরা:: জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ২৮ জুলাই মঙ্গলবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বদিউল্লাহ গুচ্ছগ্রাম সংলগ্ন পশ্চিম রাজারচর গ্রামে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান।অভিযান চালিয়ে দুটি অবৈধ ড্রেজার জব্দ করেন সহকারী কমিশনার ভুমি এসময় ড্রেজার কোন মালিক পাওয়া যাইনি, পরে জব্দকৃত ড্রেজার ধ্বংস করেন সদর উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ।

বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে (আত্মঘাতি) ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে সদর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঐ ড্রেজার দুটি ধ্বংস করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব একটি টিম। এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার সিরাজুল ইসলাম, ফোরকান হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর