বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী অফিসারদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

রিপোর্টারের নাম / ২৩৪ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৯ জুলাই, ২০২০

মোঃ শাহাজাদা হিরা

সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, ফলাফলধর্মী কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং কর্মকৃতি বা performance মূল্যায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৪-১৫ অর্থবছর হতে সরকারি অফিস সমূহে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ বা এপিএ প্রবর্তন করেন তারি ধারাবাহিকতায় আজ ২৮ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বরিশাল জেলার জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর সাথে বরিশাল জেলার ১০ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এপিএ-তে কোন সরকারি অফিস একটি নির্দিষ্ট অর্থবছরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যেসকল ফলাফল অর্জন করতে চায় সেসকল ফলাফল এবং তা অর্জনের নির্দেশকসমূহ একটি নির্ধারিত ছকে বর্ণনা করা হয়। 

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে রাজীব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসসহ সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এপিএ সাক্ষর অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব এস,এম, অজিয়র রহমান বলেন, চলমান মুজিববর্ষে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়া অর্থাৎ service at door step ভিশনে এপিএ একটি মাইলফলক। সুষ্ঠুভাবে এপিএ বাস্তবায়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন শুধুমাত্র সময়ের ব্যাপার। অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এপিএ মেরুদণ্ডের ন্যায় কাজ করবে বলে আমি মনে করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর