বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত রাজ্জাকের পরিবারকে অর্থ তুলে দিলেন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম / ২২১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৬ জুলাই, ২০২০

মোঃ শাহাজাদা হিরা:: আজ ২৬ জুলাই রবিবার দুপুর ১২ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে বরিশালে বেঙ্গল বিস্কুট লিমিটেড কর্মরত অবস্থায় সহকারী অপারেটর নিহত আব্দুল রাজ্জাক এর পরিবারের হাতে বেঙ্গল বিস্কুট লিমিটেড এর পক্ষ থেকে ১ মাসের বেতনসহ নগদ ৩ লক্ষ ৭৪ হাজার ৮৬৩ টাকার অনুদানের চেক নিহতের বাবা আব্দুল জলিল এবং স্ত্রী মোছাম্মদ হাফিজা আক্তার এর হাতে হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদ, শিল্প নগরী কর্মকর্তা বিসিক বরিশাল মোঃ জহিরুল ইসলাম। ফ্যাক্টরি ম্যানেজার বেঙ্গল বিস্কুট লিমিটেড বরিশাল আব্দুর রহমান, সহকারী ম্যানেজার ডিস্ট্রিবিউশন বেঙ্গল বিস্কুট লিমিটেড বরিশাল মোঃ নাসির উদ্দীনসহ নিহতের পিতা, স্ত্রী শিশু পুত্র, ভাই উপস্থিত ছিলেন।

গত ১ জুলাই ২০২০ তারিখ কারখানায় কর্মরত অবস্থায় কনভেয়ার বেল্টে আটকে পরে মৃত্যু বরণ সহকারী অপারেটর সুগার গ্রান্ডিং আব্দুল রাজ্জাক ২৩। বেঙ্গল বিস্কুট লিমিটেড মাত্র ২৬ দিনের মাথায় সকল নিয়ম কানুন মেনে আবদুর রাজ্জাক এর পরিবারের হাতে বেঙ্গল বিস্কুট লিমিটেড এর পক্ষ থেকে তার দেনা পাওনাসহ নগদ ৩ লক্ষ ৭৪ হাজার ৮৬৩ টাকা জেলা প্রশাসক এর মাধ্যমে তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর