বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনা বিজয়ী বীর পুলিশ যোদ্ধাদের ৩য় বারের মতো সংবর্ধনা দিলেন বিএমপি কমিশনারবরিশালে নকল স্যানিটাইজার মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অধিক মূল্যে মাস্ক বিক্রয় করার অপরাধে ৪ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

মোঃ শাহাজাদা হিরা::বরিশাল মহানগরীর সদর রোড, বিসিক ও বগুড়া রোড এলাকায় ঔষধ প্রশাসন বরিশাল এর সহযোগিতায় জেলা প্রশাসন এর নিয়মিত অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজ ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সদর রোড এলাকার ব্রাইট মেডিসিন ও এবি সার্জিক্যাল এবং বগুড়া রোড় এলাকার সাউথ এশিয়া সার্জিক্যাল ও বরিশাল সার্জিক্যাল নামক ৪ টি ফার্মেসিকে নকল হ্যান্ড স্যানিটাইজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারায় মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল জেলার ড্রাগ সুপার অদিতি স্বর্ণা। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র‍্যাব-৮ এর একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর